• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন |

জয়পুরহাটে ভ্যান ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

জয়পুরহাট প্রতিনিধি ।। জয়পুরহাট শহরের বাজলা স্কুলের সামনে ভ্যান ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক নাসির উদ্দিন (৪২) নিহত হয়েছেন। শনিবার (২৭ফেব্রুয়ারি) বেলা আড়াইটার সময় সময় বাজলা স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাসির উদ্দিন সদর উপজেলার মাধায়নগর গ্রামের ছুমির উদ্দিন ছেলে।

প্রত্যক্ষদর্শী ও ভ্যানের যাত্রীদের বরাত দিয়ে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী কাল জয়পুরহাট সদর পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে আজ দুপুর আড়াইটার সময় নির্বাচনী সরঞ্জাম বহনকারী একটি ভটভটি পৌর শহরের তালিমুল ইসলাম একাডেমি কেন্দ্রে যাচ্ছিল।

পথে সদর রাস্তার পাশের্^ বাজলা স্কুলের সামনে পৌছালে বিপরীত মুখ থেকে আসা ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নাসির উদ্দিনের মৃত্যু হয়।

দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ