ডোমার (নীলফামারী) প্রতিনিধি ।। নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নে এক নববধুকে অপহরণ করে ধর্ষণের ঘটনা ঘটেছে। অপহরণের ২২ দিন পর রোববার রাত ৮টার দিকে উপজেলার বোড়াগাড়ি বাজার হতে পুলিশ অপহরণের শিকার ওই নববধুসহ অপহরণকারী দুই যুবককে গ্রেফতার করে। আজ সোমবার দুপুরে আসামীদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বোড়াগাড়ি ইউনিয়নের মাল্লিপাড়া এলাকার আক্তারুজ্জামানের পুত্র ইমন ইসলাম (২২) ও অনিল চন্দ্র রায়ের ছেলে সুজন রায় (২৪)।
উল্লেখ্য যে, বিয়ের ২৮ দিন পর গত ৬ ফেব্রুয়ারী স্বামীর সাথে বোড়াগাড়ি বাজারে কেনাকাটা করার সময় ওই নববধুকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় অপহরণকারীরা।