• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন |
শিরোনাম :

পীরগঞ্জে কারের টায়ার ফেটে নিহত- ১

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাসুদ রেজা বসুনিয়া (৩০) নামে একজন ব্যাক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার পৌর শহরের গুয়াগাঁও এলাকার এমবি ব্রিক্স ইট ভাটার কাছে এ দুর্ঘটনা ঘটে। এ দূর্ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন। আহতরা হলেন নিহতের মা বাবলী আক্তার (৬০) ও তার ভাবি কবিতা খানম (৩৫)। নিহত মাসুদ রেজা বসুনিয়া নীলফামারী জেলার সৈয়দপুর পৌর শহরের নতুন বাবু পাড়ার বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান বসুনিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানিয়েছেন, নিহত মাসুদ রেজা বৃহস্পতিবার রাণীশংকৈল উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্নার বাড়িতে দাওয়াত খেয়ে প্রাইভেট কার (ঢাকা-মেট্রো ক ১১-১৪২৬) যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পীরগঞ্জ পৌর শহর অতিক্রম করার পর গুয়াগাঁও নামক এলাকার শাহাজানের ইট ভাটার সামনে প্রাইভেটকারটির টায়ার ফেটে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় । এতে মাসুম রেজার ঘটনা স্থলেই মৃত্যু হয়।

খবর পেয়ে পীরগঞ্জ দমকল বাহিনী দ্রুত ঘটনা স্থলে পৌছে আহত দুই জনকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি  করায়। পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ