• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

প্রাথমিক শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য এন্ট্রির নির্দেশ

সিসি নিউজ ডেস্ক ।। ২০২০-২০২১ অর্থ বছরের প্রথম ও দ্বিতীয় কিস্তির ২০২০ সালের জুলাই থেকে ডিসেম্বর মাসের উপবৃত্তির অর্থ বিতরণ কার্যক্রম শিগগিরই শুরু হবে। এ জন্য সুবিধাভোগী শিক্ষার্থীদের তথ্য উপবৃত্তি নগদ পোর্টালে আপলোড করতে হবে আগামী ১৫ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত। নির্ধারিত এ সময়ের আগেই পোর্টাল উন্মুক্ত করে দেওয়া হবে। এ সময়সীমা বাড়ানো হবে না।

বৃহস্পতিবার (৪ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদফতরের প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান প্রকল্প (৩য় পর্যায়) থেকে উপজেলা শিক্ষা কর্মকর্তাদের এ নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ২০১৯-২০২০ অর্থ বছরের চতুর্থ কিস্তির (২০২০ সালের এপ্রিল থেকে জুন) উপবৃত্তির অর্থ বিতরণের সময় প্রথম ধাপে সুবিধাভোগীদের জন্য তথ্য ও দ্বিতীয় ধাপে চাহিদাপত্র এন্ট্রি করা হয়েছিল। দুইটি পর্যায়ে কাজ করতে বেশি সময়ক্ষেপণ হয়েছে। এ জন্য এখন থেকে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একবারেই চাহিদাপত্রসহ সুবিধাভোগীদের তথ্য এন্ট্রি করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো। এ বিষয়ে কোনও সুবিধাভোগীদের তথ্য এন্ট্রির নির্ধারিত সময়ের আগেই প্রধান শিক্ষককে জেলা মনিটরিং কর্মকর্তা/ নগদ এর সংশ্লিষ্ট কর্মকর্তা কিংবা প্রকল্প কার্যালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ