• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন |

ডায়রিয়ায় দু’দিনে ২২ শিশু হাসপাতালে বিরামপুরে

মাহমুদুল হক মানিক, বিরামপুর (দিনাজপুর) ।। বিরামপুরে ডায়রিয়া জনিত রোগে আক্রান্ত হয়ে দু’দিনে ২২টি শিশু উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে ভর্তি হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সোলায়মান হোসেন মেহেদী জানান, প্রতি বছরই আবহাওয়া পরিবর্তনের সময় ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাবে শিশু ও বয়স্করা আক্রান্ত হয়ে থাকেন। বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্ল্রেক্সে প্রতিদিন অন্যান্য উপজেলা থেকেও রুগি আসছে। এই স্বাস্থ্য কমপে্েরক্স ডাক্তার ও জনবল কম থাকা সত্বেও আমরা অতি যত্নের সাথে রুগিদের চিকিৎসা প্রদান করছি। হাসপাতালে ঔষধপত্রের কোন সংকট নেই।

তিনি আরো জানান, সোমবার এই হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত ১৪ শিশু ও মঙ্গলবার দুপুর পর্যন্ত ৮ শিশু ভর্তি হয়েছে। হাসপতালে চিকিৎসা নেওয়ার পর সকলের অবস্থার উন্নতি হয়েছে এবং অনেকে ছাড়পত্র নিয়ে চলে গেছে।

বিরামপুরে নারীসহ ৬ আসামি গ্রেফতার
বিরামপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নারীসহ ৬ আসামিকে গ্রেফতার করে মঙ্গলবার (৯ মার্চ) দিনাজপুর আদালতে সোপর্দ করেছে।
থানার ওসি (তদন্ত) মতিয়ার রহমান জানান, সোমবার বিকেলে পুলিশ অভিযান চালিয়ে ভাইগড় থেকে ইয়াবাসহ পারভীন বেগমকে এবং গাঁজাসহ সাইফুল ইসলামকে গ্রেফতার করে।
সোমবার রাতে থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৪ আসামিকে গ্রেফতার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ