• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন |

খানসামা উপজেলার গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের খানসামা উপজেলার ৬টি ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশদের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়েছে।

বুধবার (১০ মার্চ) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে ৬০ জন গ্রাম পুলিশের মাঝে বাই সাইকেল বিতরণ করেন মানবিক ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম।

ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, স্থানীয় সরকার বিভাগে চাহিদা প্রেরণ করা হয়েছিল। সে প্রেক্ষাপটে প্রাপ্ত বরাদ্দ থেকে এই বাইসাইকেল বিতরণের ফলে গ্রাম পুলিশরা সহজেই ও স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবে এবং ইউনিয়ন পরিষদের সকল জরুরী তথ্য তারা গ্রামে গ্রামে দ্রুত পৌছে দিতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ