• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন |

পরিবর্তন আসছে চার শ্রেণির পাঠ্যক্রম

সিসি নিউজ ডেস্ক ।। প্রথম-দ্বিতীয় ও ষষ্ঠ-সপ্তম এই ৪ শ্রেণির পাঠ্যক্রমে পরিবর্তন আসছে। সময়সীমা ২০২১ সাল পর্যন্ত থাকলেও করোনা মহামারির মতো পরিস্থিতি পিছিয়ে দিয়েছে কার্যক্রম। ২০২২ সালে আগামী ৫ বছরে বেশির ভাগ সময়সীমায় শ্রেণির পাঠ্যক্রমে পরিমার্জন আসবে। বদলে যাবে এসএসসি, এইচএসসির মতো বোর্ড পরীক্ষাও।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড চেয়ারম্যান জানান, এর ফলে ২০২৪ সাল থেকে বদলে যাচ্ছে এসএসসি পরীক্ষা। বদলের কাজ চলছে এইচএসসি পরীক্ষা মূল্যায়ন পদ্ধতিরও। সেই ক্ষেত্রে বোর্ড পরীক্ষা হবে দুটি। একাদশ শ্রেণিতে একবার, দ্বাদশে একবার। দুই পরীক্ষার ফল যোগ করে হবে এইচএসসির রেজাল্ট। নতুন শিক্ষাক্রম অনুসারে শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি বেড়ে হবে দুদিন।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা বলেন, ২০২২ সালে প্রথম-দ্বিতীয় ও ষষ্ঠ-সপ্তম এই চার শ্রেণির পাঠ্যক্রমে পরিবর্তন আসছে। আর ২০২৪ সালে এসএসসিতে দেয়া হবে নতুন কারিকুলাম। এরপর উচ্চ মাধ্যমিকে পরিবর্তন আনা হবে।

শিক্ষাক্রম পরিবর্তন ও পরিমার্জনে শহর গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানে বৈষম্য যেন আরো না বাড়ে সে বিষয়ে সতর্ক করেন শিক্ষাবিদরা।

শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরী বলেন, প্রাথমিকের শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য সহশিক্ষা কার্যক্রম ও সহশিক্ষা পাঠকার্যক্রমের দৃষ্টি আর্কষণ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ