• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন |

সাপাহারে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি ।। নওগাঁর সাপাহারে ভাইব্রেটার মেশিন বিদ্যুতায়িত হয়ে শাহালাল হোসেন (৩২) নামের এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দেড়টার সময় উপজেলার হাঁপানিয়া কে এম ফাজিল ডিগ্রী মাদ্রাসায় এ ঘটনাটি ঘটে।

এ বিষয়ে ওসি তারেকুর রহমান সরকার জানান, উপজেলার কেএম ফাজিল মাদ্রাসায় বৈদ্যুতিক ভাইব্রেটর মেশিন দিয়ে ঢালাইয়ের কাজ করছিলো শ্রমিক শাহালাল। এসময় ওই মেশিন বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন । পরবর্তী সময়ে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) বিনয় কুমার ও থানার তদন্ত কর্মকর্তা আল মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি বলে জানা গেছে। নিহত শাহালাল উপজেলার হাঁপানিয়া আদিবাসী পাড়ায় মোঃ দুরুল হোদার ছেলে বলে জানাগেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ