• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন |

ভ্যাকসিন নেওয়ার পর করোনা আক্রান্ত ঢাবি উপ-উপাচার্য

সিসি নিউজ ডেস্ক ।। ভ্যাকসিন নেওয়ার একমাস পর করোনায় আক্রান্ত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এ.এস.এম মাকসুদ কামাল (শিক্ষা)।

এ বিষয়ে জানার জন্য শুক্রবার (১২ মার্চ) বিকালে  উপ-উপাচার্য মাকসুদ কামালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি করোনায় আক্রান্ত হওয়ার সত্যতা নিশ্চিত করেন।

জানা গেছে, গত ৭ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে  তিনি করোনা ভ্যাকসিন নেন। বেশ কিছুদিন সর্দি-কাশিতে ভোগার পর  বৃহস্পতিবার (১১ মার্চ) ঢাবি স্বাস্থ্যকেন্দ্রে  করোনা পরীক্ষার পর আক্রান্ত হওয়ার বিষয়টি জানতে পারেন।  তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয় এলাকায় নিজ বাসায় কোয়ারেন্টিনে রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ