• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন |

নীলফামারীতে দ্রুত গতির ইন্টারনেট সেবায় আম্বার আইটির শাখার উদ্বোধন

নীলফামারী প্রতিনিধি ।। নীলফামারীতে অপটিক্যাল ফাইবার ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান আম্বার আইটির ৫৬তম শাখার উদ্বোধন হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শাখাটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী।
এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের সভা কক্ষে আয়োজিত অনুষ্ঠানে নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্রিজের সাবেক সভাপতি এসএম শফিকুল আলমের সভাপতিত্বে বক্তৃতা দেন আম্বার আইটির উর্ধ্বতন ব্যবস্থাপক (ব্যবসা উন্নয়ন) এস.এম মহসীন আলম, জেলা আইনজীবী সমিতির সভাপতি মমতাজুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার,আম্বার আইটি নীলফামারী শাখা ব্যবস্থাপক মুহিন আনসারী প্রমুখ।
আম্বার আইটির শাখা ব্যবস্থাপক মুহিন আনসারী বলেন, ‘সুপার স্পিড ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিচ্ছে আম্বার আইটি। এছাড়া সরকারি সকল দপ্তরের বিশেষ নেটওয়ার্ক প্রোভাইড দেয়া হবে। শিশুদের সঠিক ইন্টারনেট ব্যবহারে বিশেষ সুরক্ষা ধাপ ও ইন্টারনেট প্যাকেজের সাথে ফ্রি টকটাইম, ফ্রি এসএমএস, আইপি টিভিসহ গ্রহকদের বিভিন্ন সুবিধা রয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ