সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে বন্যপ্রাণী অপরাধ দমন ও সংরক্ষনে স্বেচ্ছাসেবী সংস্থার ভূমিকা ও করণীয় বিষয়ে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সৈয়দপুর উপজেলা পরিষদ হল রুমে মঙ্গলবার দুপুরে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ওই সভা আয়োজন করে। এতে সহযোগিতা করে স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থা।
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসিম আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য রাবেয়া আলিম। এতে বক্তব্য রাখেন বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষন কর্মকর্তা রথীন্দ্র কুমার বিশ্বাস, সামাজিক বন বিভাগ রংপুরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষন কর্মকর্তা স্মৃতি সিংহ রায়, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের ওয়াইল্ড লাইফ ফরেনসিক ল্যাবের উর্ধ্বতন ল্যাব টেকনিশিয়ান কনক রায়, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. রাশিদুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মমতা সাহা, ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শাবাহাত আলী সাব্বু, সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো. আলমগীর হোসেন, সহ-সভাপতি বীথি ইসলাম, সাংগঠনিক সম্পাদক নওশাদ আনসারী, সাবেক সহ সভাপতি রুহুল আমিন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সহ-সভাপতি খুরশিদ জামান কাকন।