• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন |

পিকে হালদারের আরেক বান্ধবীসহ গ্রেপ্তার ৩

সিসি নিউজ ডেস্ক ।। বিদেশে পলাতক পিকে হালদারের দুর্নীতির সহযোগী হিসেবে তিনজনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার বিকেলে রাজধানীর মতিঝিল এলাকা থেকে দুদকের একটি বিশেষ টিম তাদের গ্রেপ্তার করে।

ওই তিনজন হলেন- ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের সাবেক ভারপ্রাপ্ত এমডি সৈয়দ আবেদ হাসান, পি কে হালদারের ঘনিষ্ঠ বান্ধবী ইন্টারন্যাশনাল লিজিংয়ের ভাইস প্রেসিডেন্ট নাহিদা রুনাই ও ইন্টারন্যাশনাল লিজিংয়ের সিনিয়র ম্যানেজার রাফসান রিয়াদ চৌধুরী।

দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে দুদকের বিশেষ টিম তাদের গ্রেপ্তার করে। টিমের অন্য দুই সদস্য হলেন- দুদক সহকারী পরিচালক নার্গিস সুলতানা ও উপসহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ