সিসি নিউজ ।। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে নীলফামারীতে ১৫মণ মিষ্টান্ন বিতরণ করা হয়েছে। নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ এর উদ্যোগে এই কর্মসুচী পালন করা হয়।
বুধবার সকালে(১৭মার্চ) শহরের বঙ্গবন্ধু চত্বরে মিষ্টি বিতরণের উদ্বোধন করেন নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ। এ সময় পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর এ কে এম মরতুজ আলী, স্বাস্থ্য পরিদর্শক ফরিদ আহমেদ, পৌর ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা রানা ইসলাম উপস্থিত ছিলেন। পরে এসব মিষ্টান্ন শহরের বিভিন্ন মাদরাসা, এতিমখানা, ভবঘুরে
প্রতিষ্ঠান এবং ছিন্নমুল শিশুদের মাঝে বিতরণ করা হয়।