• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন |

নীলফামারীতে পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী

সিসি নিউজ ।। নানা কর্মসূচিরর মধ্য দিয়ে নীলফামারীতে পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতিয় শিশু দিবস। দিবসটি পালন উপলক্ষে বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর মূর‌্যালে পূষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এরপর মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষে পূষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর ডিসি গার্ডেনে অসহায় ও দুস্থ্য পরিবারের শিশুদের নিয়ে জন্মবার্ষিকীর কেক কাটেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদসহ অন্যান্যরা। কেক কাটা শেষে অসহায় ও দুস্থ্য মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

এরপর বেলুন উড়িয়ে জাতিয় শিশু দিবসের উদ্বোধন শেষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এছাড়াও পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ ব্যাক্তিগত উদ্যোগে সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ