সিসি নিউজ ডেস্ক ।। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ব্যতিক্রমী আয়োজন ছিল কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে। সেখানে ১০০ জন কারাবন্দি ৭১৪টি কম্বল দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তৈরি করেন।
প্রায় ৪৮ ঘণ্টার পরিশ্রমে কারা অভ্যন্তরে ২০০ ফিট দৈর্ঘ্য ও ১৬০ ফিট প্রস্তের বঙ্গবন্ধুর প্রতিকৃতি নির্মাণ করেন তারা। বন্দিদের উদ্যোগে কারাগারের ভেতরে বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসার এমন অভিনব নির্দশন কারা ইতিহাসে এই প্রথম।
এ ব্যাপারে কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুব আলম জানান, বঙ্গবন্ধুর প্রতিকৃতি তৈরি করতে বন্দিদের পক্ষ থেকে আমাদের কাছে প্রস্তাব এসেছিল। এরপর আমরা তাদের কম্বল সরবরাহ করি। বন্দিদের জন্য নির্ধারিত খেলার মাঠে কম্বল দিয়ে তারা জাতির পিতার প্রতিকৃতি তৈরি করেন।