• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন |

শিক্ষার্থীদের নিয়ে মার্চপাস্ট-র‌্যালি বন্ধের নির্দেশ

সিসি নিউজ ডেস্ক ।। স্বাস্থ্যঝুঁকির কথা চিন্তা করে বিভিন্ন রাষ্ট্রীয় ও সামাজিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে মার্চপাস্ট ও র‌্যালির আয়োজন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) এ সংক্রান্ত এক জরুরি নির্দেশনা দিয়েছে অধিদপ্তর।

এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সব মাধ্যমিক বিদ্যালয়ে কভিড-১৯ পরিস্থিতির কারণে শ্রেণিকক্ষে সরাসরি পাঠদান কার্যক্রম বন্ধ আছে। কিন্তু ইতিমধ্যে কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের অংশগ্রহণে মার্চপাস্ট ও র‌্যালির আয়োজন করছে, যা এই মুহূর্তে ঝুঁকিপূর্ণ।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পূর্বের ধারাবাহিকতায় শিক্ষার্থীরা স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়ে এমন কার্যক্রম থেকে বিরত থাকতে হবে। এজন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশক্রমে অনুরোধ করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ