• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন |

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে চায় শ্রীলঙ্কা

সিসি নিউজ ডেস্ক ।। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার আশা ব‌্যক্ত করেছেন বাংলাদেশ সফররত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে।

শুক্রবার (১৯ মার্চ) ঢাকায় আসার পর এক টুইটে তিনি জানান, উভয় দেশের পারস্পরিক স্বার্থে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের সঙ্গে কাজ করতে চান।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে অংশ নিতে সকালে ঢাকায় আসেন তিনি।

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের অংশ হতে পেরে সম্মানিত এবং পরের দুই দিন উৎসব ও আলোচনার প্রত্যাশায় আছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ