• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন |

নীলফামারীতে করোনা সচেতনতামূলক কার্যক্রমে পুলিশ

সিসি নিউজ ।। করোনা মহামারী আক্রান্তের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে নীলফামারীতে যানবাহনে স্টিকার লাগানো ও জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেছে জেলা পুলিশ।

রোববার বেলা ১২টার দিকে  জেলা পুলিশরে উদ্যোগে পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমানের  (বিপিএম,পিপিএম) নেতৃত্বে শহরের বিভিন্ন মোড়ে যানবাহনে স্টিকার লাগিয়ে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

এর আগে শহরের চৌরঙ্গী মোড়ে পুলিশ সুপারের সভাপতিত্বে  অনুষ্ঠিত পথসভায় জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি ফরহানুল হক, ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদসহ অন্যান্যরা এসময় সচেতনতামূলক বক্তব্য রাখেন।

এরপর সেখান থেকে একটি সচেতনতামূলক র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নীলফামারী চেম্বার অব কর্মাস এণ্ড ইণ্ডাষ্ট্রিজ, বিভিন্  রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শ্রমিক সংগঠনসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ