• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন |

সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবীতে কিশোরগঞ্জে মানবববন্ধন

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি ।। রংপুরে সময় টিভির ব্যুরো প্রধান (বিশেষ প্রতিনিধি) রতন সরকারের নামে করা মিথ্যে মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন হয়েছে নীলফামারীর কিশোরগঞ্জে।

উপজেলা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসুচীর আয়োজন করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কিশোরগঞ্জ উপজেলা শাখা। এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক আবু হাসান শেখ। বিএমএসএফ’র উপজেলা শাখার সদস্য সচিব আব্দুর রউফ এর সঞ্চালনায় মানববন্ধন সমাবেশে স্বাগত বক্তব্য দেন আহবায়ক শামীম হোসেন বাবু।

এতে বিএমএসএফ’র জেলা শাখার সাধারণ সম্পাদক নুর আলম, জলঢাকা উপজেলা আহবায়ক হাসিবুল ইসলাম মিতু, সদস্য সচিব মনিরুজ্জামান লেবু, কিশোরগঞ্জে দৈনিক সংবাদ প্রতিনিধি চন্দ্র কিশোর মোহন্ত তপন বক্তব্য দেন।

বক্তারা উল্লেখ করেন, রংপুর অঞ্চলে সংবাদ জগতে আলো ছড়াচ্ছেন রতন সরকার। তার মেধার কারণে নানা খবর আমরা দেখতে পাই টেলিভিশনে। সম্প্রতি বিপিডিএ’র বিরুদ্ধে রিপোর্ট করায় প্রতিষ্ঠানটির মালিক ক্ষিপ্ত হয়ে হয়রানী করার উদ্দেশ্যে আদালতে মামলা করান সাংবাদিক রতন সরকারের বিরুদ্ধে।

আমরা এর তীব্র প্রতিবাদ এবং দ্রুত সাংবাদিকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবী জানাই।সকাল এগারটা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্বরত সংবাদকর্মীগণ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ