• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন |

সাংবাদিক রতনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন 

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি ।। কুড়িগ্রামের রাজারহাটে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম রাজারহাট শাখার আয়োজনে রংপুরের সময় টেলিভিশনের ব্যুরো প্রধান রতন সরকারের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনু্ষ্ঠিত হয়েছে।
২১মার্চ রবিবার বিকেলে প্রেসক্লাব রাজারহাট এর সামনে বিএমএসএফ রাজারহাট শাখার সভাপতি মোঃ আনিছুর রহমান লিটনের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রেসক্লাব রাজারহাটের সহ-সভাপতি আলতাফ হোসেন সরকার, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,যুগ্ন সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত,কোষাধ্যক্ষ মোঃ এনামুল হক, প্রচার সম্পাদক এ.এস.লিমন,সাংবাদিক রমেশ চন্দ্র সরকার,মোহাম্মদ আলী মন্ডল এটম,রেজাউল করিম,আমিনুল ইসলাম, আনিছুর রহমান, মোজাহিদুল ইসলাম মুজাহিদ, সাইফুল ইসলাম,সোহেল রানা প্রমুখ।
মানববন্ধন অনুষ্ঠানে বক্তরা বলেন, দুর্নীতিবাজ বিপিডিএ কর্তৃপক্ষ নিজেদের অনিয়ম দুর্নীতি আড়াল করতে বরাবরের মতো সাংবাদিকদের নামে চাঁদাবাজির মুখরোচক অভিযোগ এনে আদালতে মামলা করে। আমরা মফস্বল সাংবাদিকের পক্ষ থেকে এমন মিথ্যা হয়রানিমূলক সাজানো কল্পকাহিনী সমৃদ্ধ মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানাই সেই সাথে বিপিডিএ এর মামলাবাজদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ