• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন |

খানসামায় পাটচাষীর মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি ।। ‘সোনালি আঁশের সোনার দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ’ প্রতিপাদ্যে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন ও স¤প্রসারণ শীর্ষক প্রকল্পে’র আওতায় নির্বাচিত পাটচাষিদের মাঝে রাসায়নিক সার বিতরণ কর্মসূচি-২০২১ শুরু হয়েছে।

সোমবার (২২মার্চ) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে পাট বীজ প্রাপ্ত দুই হাজার চারশ পাট চাষীর মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ইউএনও কৃষিবিদ আহমেদ মাহবুব-উল-ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ বাসুদেব রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন,উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজমুল হক,উপজেলা আরডিও কর্মকর্তা আবু রাহাত সোহেল রানা,পল্লী সঞ্চয় ব্যাংক খানসামা শাখা ব্যবস্থাপক আতোয়ার হোসেন,ভাবকী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম ও পাটচাষীগণ।

উল্লেখ্য, প্রত্যেক চাষীকে এক কেজি বিএডিসি রবি-১ পাট বীজ, ইউরিয়া সার ৬কেজি, টিএসপি সার ৩ কেজি ও ৩কেজি করে এমওপি সার দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ