• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন |

তিস্তা পাড়ের মানুষ ১০ মিনিট স্তব্ধ

সিসি নিউজ ।। তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন ও তিস্তা চুক্তি সইসহ ছয় দফা দাবিতে নীলফামারীতে স্তদ্ধ কর্মসূচী পালন করেছে তিস্তা পাড়ের মানুষ। আজ বুধবার বেলা ১১টা থেকে ১০ মিনিটের জন্য নদীপাড়ের বিভিন্ন পয়েন্টে এ কর্মসূূচি পালন করেন নদী পাড়ের মানুষ। এসময় দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে নিজ নিজ জায়গায় স্তদ্ধ হয়ে থাকেন মানুষ। এসময় কর্মসূূচির সাথে একাত্বতা প্রকাশ করে দাঁড়িয়ে পড়েন সড়ক পথে চলাচলকারী মানুষও।
তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের উদ্যোগে ডিমলার চাপানী বাজারসহ কয়েকটি পয়েন্টে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহুল আলম, কমরেড সোহেল হোসেন ও ডিমলা শাখার সদস্য প্রশান্ত কুমারসহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ