• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন |

কুষ্টিয়ায় ট্রেন লাইনচ্যুত: খুলনার সঙ্গে যোগাযোগ বন্ধ

সিসি নিউজ ডেস্ক ।। কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে জংশন স্টেশনে রাজশাহী থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে।

বুধবার (২৪ মার্চ) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে লাইন পরিবর্তনের সময় পেছনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি।

কুষ্টিয়ার পোড়াদহ স্টেশন মাস্টার শরিফুল ইসলাম জানান, রাজশাহী থেকে গোপালগঞ্জগামী টুঙ্গিপাড়া এক্সেপ্রেসটি ট্রেননি সার্টিং (লাইন পরিবর্তন করা) করার সময় পেছনের একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। আপাতত জেলার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিফিল ট্রেন আসার পর উদ্ধার কাজ শুরু হবে। ট্রেন যোগাযোগ স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ