• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

বায়তুল মোকাররমের সামনে মুসল্লি-পুলিশ সংঘর্ষ

সিসি নিউজ ডেস্ক ।। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে মোদিবিরোধী মুসল্লিদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় ব্যাপক রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়।

জানা গেছে, জুমার নামাজের মোনাজাত শেষে মুসল্লিদের একাংশ মোদিবিরোধী বিক্ষোভ শুরু করে। মুসল্লিরা মোদিবিরোধী স্লোগান দেয়ার কিছুক্ষণ পরই ছাত্রলীগের নেতাকর্মীরা মসজিদের উত্তর পাশের ফটকে মিছিলকারীদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়।

প্রায় পাঁচ মিনিট ধরে মিছিলকারীদের মারধর করা হয় বলে অভিযোগ। এতে বিক্ষোভকারীরা পিছু হটে মসজিদের ভেতরে ঢুকে পড়েন। এর কিছু সময় পর বিক্ষোভকারীরা ফের সংগঠিত হয়ে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের ওপর পাল্টা হামলা চালায়। এ সময় প্রায় ১০ মিনিট ধরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলতে থাকে।

পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে পুলিশ মসজিদের দিকে ব্যাপক টিয়ার গ্যাস ও ফাঁকা গুলি ছোড়ে। বর্তমানে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় সকাল থেকেই বিপুল সংখ্যক র‍্যাব ও পুলিশ মোতায়েন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ