• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন |

সৈয়দপুরে সমাজের জ্যৈষ্ঠ নাগরিক ও করোনা যোদ্ধাদের সম্মাননা প্রদান

সিসি নিউজ ।। সৈয়দপুরে সমাজের জ্যৈষ্ঠ নাগরিক ও করোনা যোদ্ধাদের সম্মাননা প্রদান করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সৈয়দপুর পৌর শাখা। শনিবার বিকেলে শহরের বিমানবন্দর সড়ক সংলগ্ন স্মৃতিসৌধ চত্ত্বরে ওই সম্মাননা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের বিভিন্ন কর্মসূচীর মধ্যে পৌর স্বেচ্ছাসেবক লীগের শেষ দিনের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য রাবেয়া আলিম। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি মোঃ মোখছেদুল মোমিন, সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আক্তার জাহান বেবি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন,  পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম বাবু ও সাধারন সম্পাদক মোজাম্মেল হক, আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার এ কে এম রাশিদুজ্জামান রাশেদ।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সৈয়দপুর পৌর শাখার সভাপতি মহসিন মন্ডল মিঠুর সভাপতিত্বে সমাজের ৫০ জন জ্যৈষ্ঠ নাগরিক এবং করোনা যোদ্ধা হিসেবে সময় সংবাদের সাকির হোসেন বাদল, ইনডিপেনডেন্ট টেলিভিশনের জসিম উদ্দিন, প্রথম আলো’র এম আর আলম ঝন্টু ও কালেরকন্ঠ পত্রিকার তোফাজ্জল হোসেন লুতুকে সম্মাননা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ