• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

স্থগিত হতে পারে প্রথম ধাপের ইউপি নির্বাচন

সিসি নিউজ ডেস্ক ।। আগামী ১১ এপ্রিল ৩৭১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন হওয়ার কথা আছে। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রথম ধাপের এ ইউপি নির্বাচন স্থগিত হতে পারে।

সোমবার (২৯ মার্চ) সন্ধ্যায় নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, করোনাভাইরাস মোকাবিলায় সরকার ১৮ দফা নির্দেশনা দিয়েছে। এর পরপরই জরুরি বৈঠকে বসে কমিশন।

এ বিষয়ে ইসি’র সচিব হূমায়ুন কবীর খোন্দকার জানিয়েছেন, প্রথম ধাপের ইউপি নির্বাচন করোনার কারণে স্থগিত হবে কি না, সে সিদ্ধান্ত এখনও হয়নি। আগামী ১ এপ্রিল কমিশন সভা ডাকা হয়েছে। সেখানেই এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত নেওয়া হবে।

আজ (২৯ মার্চ) হঠাৎ করে সভা ডাকে নির্বাচন কমিশন। আগামী ৩১ মার্চ যেসব স্থানে নির্বাচন করার কথা আছে, সেগুলো হবে বলে সভায় সিদ্ধান্ত হয়। তবে ৩১ মার্চের পর সব নির্বাচন স্থগিত করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।

লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচনের বিষয়ে আগামী ১ তারিখের সভায় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, আগামী ১১ এপ্রিল ১৯ জেলার ৬৪ উপজেলার ৩৭১ ইউনিয়ন পরিষদে নির্বাচন হওয়ার কথা আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ