• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন |

জয়পুরহাটে সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি ।। জয়পুরহাট সদর উপজেলার দাদ্ড়া জৈন্তিগ্রামের মধ্য দাদ্ড়া পাড়ায় সাপের কামড়ে জামাল উদ্দিন মন্ডল (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় সাপের কামড়ে তিনি আহত হলে প্রথমে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল ও পরে বগুড়া শজিমেক হাসপতপালে নেওয়ার পথে তিনি মারা যান। জামাল উদ্দিন একই গ্রামের মৃত কিনা মন্ডলের ছেলে।
ঘটনাস্থল পরিদর্শন করে মৃতের পারিবারিক সূত্রের বরাত দিয়ে স্থানীয় জামালপুর ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু জানান, ফজরের নামাজের প্রস্তুতি গ্রহনের উদ্দেশ্যে ভোর সাড়ে ৪টার দিকে জামাল উদ্দিন নিজ শয়ন কক্ষের দরজা খুলে বাইরে পা দেওয়া মাত্র একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়।
এ সময় তার চিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা এগিয়ে এসে প্রথমে তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করান। প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও ভ্যাকসিন না থাকায় তাকে বগুড়া শজিমেক হাসপতালে স্থানান্তর করা হলে পথেই তার মৃত্যু হয়।
জয়পুরহাট জেলা সিভিল সার্জন ডাঃ ওয়াজেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাপের কামড়ের ২০০টি প্রতিষেধক ভ্যাকসিন থাকলেও সেগুলো মাত্র ৩ মাস মেয়াদী। মেয়াদোত্তীর্ন হওয়ায় আবারো চাহিদা পত্র দেওয়া হলেও তা এখনো হাসপাতালে পৌঁছায়নি। এ অবস্থায় জামাল উদ্দিন সাপে কেটে হাসপাতালে ভর্তি হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বগুড়া স্থানান্তর করা হলে সেখানে নেওয়ার পথে তিনি মারা যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ