
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি ।। কৃষিই সমৃদ্ধি স্লোগানে দিনাজপুরের খানসামা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২০-২১ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় বাস্তবায়িত ভুট্টা প্রদর্শনী চাষের উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১মার্চ) বিকেলে উপজেলার উত্তর ছাতিয়ানগড় সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা এমজিএইচ কামরুজ্জামানের সঞ্চালনয় এসময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ ফারিন আজমি, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অরুণ রায়,উপ-সহকারী কৃষি কর্মকর্তা সন্তোষ চন্দ্র রায়,উত্তর ছাতিয়ানগড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র রায়,ভুট্টাচাষী অনিল চন্দ্র রায় ও কৃষক-কৃষাণীগণ।