• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন |

করোনায় আক্রান্ত ইসি কর্মকর্তার মৃত্যু

সিসি নিউজ ডেস্ক ।। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন অফিসার আতাউর রহমান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। নির্বাচন কমিশনের (ইসি) গণসংযোগ শাখা এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের দায়িত্বে থাকা সিনিয়র জেলা নির্বাচন অফিসার আতাউর রহমান করোনায় (কোভিড-১৯) আক্রান্ত ছিলেন। ঢাকা শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এই নির্বাচনী কর্মকর্তা বৃহস্পতিবার (১ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে মারা যান। মরহুমের লাশ দাফনের জন্য কুমিল্লার গ্রামে বাড়ি নেওয়া হয়েছে।

এর আগে করোনায় আক্রান্ত হয়ে মারা যান নারায়ণগঞ্জের বন্দর থানার এক নির্বাচনী কর্মকর্তা। এখন পর্যন্ত নির্বাচন কমিশনের শতাধিক কর্মকর্তা প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ