• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চিরিরবন্দরে করোনা পরীক্ষায় আগ্রহ নেই সাধারন মানুষের

মোহাম্মাদ মানিক হোসেন, চিরিরবন্দর (দিনাজপুর) ।। দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় শুরু থেকেই সাধারন মানুষের আগ্রহ নেই করোনা পরীক্ষায়। ফলে করোনা আক্রান্তদের সঙ্গে মিশে একাকার হয়ে যাওয়ায় সাধারন মানুষের মধ্যে করোনা ঝুঁকি দিন দিন বাড়ছে।
আর গ্রামের মোড়ে মোড়ে বিভিন্ন হাট-বাজারে মানুষের সচেতনতা আরো কম। মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন অনেকে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, চিরিরবন্দর উপজেলার ১২টি ইউনিয়ন নিয়ে ২ লক্ষ ৯২ হাজার ৫ শত জন জনসংখ্যা নিয়ে বসবাস। জানাগেছে গত বছর শুরু থেকে শুক্রবার পর্যন্ত উপজেলায় মাত্র ৮৭৪ টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এতে রোগী শনাক্ত হয়েছেন ২১১ জন। আর এই উপজেলা করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ১০ জন।
খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে উপজেলার অনেক বাড়িতেই কেউ না কেউ জ্বর-কাশিতে আক্রান্ত। তাদের বেশী ভাগেই বিভিন্ন ফার্মেসি থেকে উপসর্গের কথা বলে ওষুধ কিনে সেবন করছেন। এভাবে ইতিমধ্যে অনেকে অসুস্থ হয়েও উঠেছেন। আবার কেউ কেউ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহি-র্বিভাগে গিয়েও চিকিৎসা নিচ্ছেন। এমতাবস্থায় দেশের ফের করোনা আক্রানের সংখ্যাও বাড়ছে। এ জন্য ১৮ দফা নির্দেশনাও জারি করেছে সরকার।
এমন ভয়াভহ পরিস্থিতিতে করোনা নমুনা পরীক্ষা করছেন না কেউ। ফলে তাদের হোম-কোয়ারেন্টাইন নিশ্চিত করা সম্ভব হচ্ছেনা। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধিও। এমনকি করোনা আক্রান্তদের সঙ্গে মিশে একাকার হয়ে যাওয়ায় সাধারন মানুষের মধ্যে করোনা ঝুঁকি বাড়ছে। মাস্ক পড়লেও অনেকেই নাক-মুখের নিচে নামিয়ে রাখছেন। সামাজিক দুরত্ব দুরে ঠেলে গাদাগাদি করে উঠছেন অটো-রিক্সাসহ বিভিন্ন যানবাহনে । উপজেলার বিভিন্ন হাট-বাজারে থাকছে লোকে-লোকারণ্য। বিশ্বাসই করতে চান-না করোনা বলে কিছু আছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আজমল হক জানান, এ উপজেলায় শুরু থেকেই সাধারন মানুষের মধ্যে করোনা পরীক্ষা করার আগ্রহ কম। প্রশাসন আবারো কঠোর হয়েছে করোনা সংক্রমন রোধে। প্রতিদিন সচেতনতা বৃদ্ধিসহ নানা রকম কার্যক্রম চালাচ্ছেন উপজেলা প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ