• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন |

পার্বতীপুরে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

বিশেষ প্রতিনিধি ।। দিনাজপুর পার্বতীপুর উপজেলায় কষ্টি পাথরের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পার্বতীপুর থানা পুলিশ। পুকুর খননকালে মূর্তিটি দেখে থানায় খবর দেয় স্থানীয়রা।

গত বৃহস্পতিবার(১ এপ্রিল) সকাল ১১টার দিকে খবর পেয়ে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)নাশিদ কায়সার রিয়াদ এবং পার্বতীপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করেন।পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের আমবাড়ী বড়দল গ্রামের শরপাহার মহিলা সমবায় সমিতির পুকুর খনন করার সময় প্রাচীনকালের কষ্টি পাথরের মুর্তিটি পাওয়া গেছে।

পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাশিদ কায়সার রিয়াদ জানায়, নিয়ম অনুযায়ী মূল্যবান এই কষ্টি পাথরের মূর্তিটি বিভাগের কাছে হস্তান্তর করা হবে।

পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মোখলেছুর রহমান জানায়, উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের আমবাড়ী বড়দল এলাকা থেকে বিষ্ণু কষ্টি পাথরের মূর্তিটি উদ্ধার করা হয়েছে। এটি কষ্টি পাথরের কি না তা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বলা সম্ভব হবেনা।  কয়েকশ বছর আগে হিন্দু জমিদাররা তাদের পূজা অর্চনার জন্য বিষ্ণু মূর্তিটি তৈরী করেছিল বলে ধারনা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ