• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন |

ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নীলফামারী প্রতিনিধি ।। চার হাজার দশ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব) নীলফামারী ক্যাম্পের অভিযানিক দল। গতকাল বৃহস্পতিবার রাতে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা শহরের মির্জারকোট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ওই এলাকার আলম হোসেন (২৫) ও আজিবুল ইসলাম (২৪)। র‌্যাব নীলফামারী ক্যাম্প (সিপিসি-২) এর কোম্পানী অধিনায়ক ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মুন্না বিশ্বাস জানান, গ্রেফতার ব্যক্তিরা চিহিৃত মাদক ব্যবসায়ী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা জানিয়েছে। এ ব্যাপারে পাটগ্রাম থানায় একটি মামলা করে শুক্রবার তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা মুন্না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ