• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

আত্রাইয়ে ইউপি সদস্যসহ ৮ জুয়াড়ি আটক

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ।। নওগাঁর আত্রাইয়ে ইউপি সদস্যসহ আট জুয়াড়িকে আটক করেছে আত্রাই থানা পুলিশ। শনিবার সকালে তাদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের শিমুলিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন, ভোঁপাড়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সদস্য সালমান আলী উজ্জল (৩৮), শিমুলিয়া গ্রামের মৃত আব্দুল কাদেরর ছেলে কামরুল হাসান (৪০), মৃত শামসুর সরদারের ছেলে সাজু সরদার (৩২), মৃত কাজেম উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম বল্টু (৪৫),মৃত শাহাদত হোসেনের ছেলে রেজাউল করিম (৩৮), মৃত তমিজ ফকিরের ছেলে ফিরোজ ফকির (৩৮), মৃত কিসমত আলীর ছেলে ইনছার আলী খান ৩৫) ও এমদাদুল হক খাঁন (৪১)।

এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, শুক্রবার দিবাগত রাতে উপজেলার শিমুলিয়া গ্রামে জুয়ার আসর বসেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আট জুয়াড়িকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার ৫ সেট তাস ও ২৯ হাজার ১৩০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় আটকৃত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ