• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন |

লকডাউনে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে : রেলমন্ত্রী

সিসি নিউজ ডেস্ক ।। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, লকডাউনে জরুরি খাদ্যবাহী ট্রেন ছাড়া সব প্রকার যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে।

আজ শনিবার (০৩ এপ্রিল) বিকেল ৩টায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারা দেশে সরকার লকডাউন ঘোষণা করছে।

সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ