• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নাশকতার মামলায় নাসিক কাউন্সিলর গ্রেফতার

সিসি নিউজ ডেস্ক ।। হেফাজতে ইসলামের হরতালে নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিএনপি নেতা ইকবাল হোসেনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। মঙ্গলবার (৬ এপ্রিল) রাত ১টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী। তিনি বলেন, কাউন্সিলর ইকবাল হোসেন নাশকতা, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি।

উল্লেখ্য, হেফাজতে ইসলামের হরতালে দিনভর সহিংসতার ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় পুলিশ ও র‍্যাব বাদী হয়ে ৬টি মামলা করে। এসব মামলায় ১৩৩ জনের নাম উল্লেখসহ আরও ৩৭০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন, তার ছেলে নাসিক কাউন্সিলর গোলাম মুহাম্মদ সাদরিল, জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, আবদুল হাই রাজু, বিলুপ্ত মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মন্তু, মহানগর ছাত্রদল সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবু, বিএনপি সমর্থক ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন, জামায়াত নেতা বশিরুল্লাহসহ হেফাজত এং বিএনপি-জামায়াতের নেতাকর্মী ও সমর্থকদের আসামি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ