• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

করোনা আক্রান্ত এমপি ডিউক

সিসি নিউজ।। মহামারি করোনায় সংক্রমিত হয়েছেন রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক। গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী আবুল কালাম আজাদ।

৭ এপ্রিল করোনার নমুনা পরীক্ষা করান ডিউক চৌধুরী। পরে রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকে তিনি চিকিৎসকের পরামর্শে ঢাকার বাসায় আইসোলেশনে আছেন। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বাসায় থেকেই নিয়মিত চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করছেন।

শুক্রবার (৯ এপ্রিল) জুমার নামাজের পর ডিউক চৌধুরীর সুস্থতা কামনায় বদরগঞ্জের বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করে তার পরিবার ও উপজেলা আওয়ামী লীগ। এছাড়া বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় তার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করা হয়েছে।

২০১৪ সালে আওয়ামী লীগের প্রার্থী হয়ে রংপুর-২ আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক। দশম জাতীয় সংসদের মেয়াদে তিনি শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি একই আসন থেকে নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ