• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন |

সৈয়দপুরে পুকুরের পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

সিসি নিউজ।।  নীলফামারীর সৈয়দপুরে পুকুরের পানিতে ডুবে ফাহিম হোসেন (৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে শহরের সেতু কারখানা সংলগ্ন পুকুরে গোসল করতে গিয়ে এ ঘটনা ঘটে।

নিহত ফাহিম হোসেন সৈয়দপুর পৌর এলাকার মিস্ত্রিপাড়ার শামীম আহমেদের পুত্র এবং স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বন্ধুর সাথে গোসল করতে গিয়ে ওই দূর্ঘটনা ঘটে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আতাউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ