• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন |

দেশে করোনায় ৭৭ জনের মৃত্যুতে

সিসি নিউজ ডেস্ক ।। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে আরো ৭৭ জনের মৃত্যু হয়েছে। যা দেশে করোনায় মৃত্যুতে নতুন রেকর্ড। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ৬৬১জনে।

একই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে আরও ৫ হাজার ৩৪৩জন। এ নিয়ে মোট শনাক্ত ৬ লাখ ৭৮হাজার ৯৩৭জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৩৮৩৭ জন এবং এখন পর্যন্ত ৫ লাখ ৭২হাজার ৩৭৮জন সুস্থ হয়ে উঠেছেন।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো জানানো হয়, ২৪৩টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২৫হাজার ১৮৫টি নমুনা সংগ্রহ এবং ২৬হাজার ৭৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৪৯লাখ ৭৩হাজার ৪৮৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২০ দশমিক ৪৯শতাংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ