• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন |

গোবিন্দগঞ্জে কাভার্ডভ্যান চাপায় একই পরিবারের ৪ জন নিহত

সিসি নিউজ ডেস্ক।।  গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাভার্ডভ্যান চাপায় স্বামী-স্ত্রীসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হন শিশুসহ আরও তিনজন।

বুধবার বিকেলে উপজেলার দরবস্ত কালিতলা মাজার এলাকায় হতাহতের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের দূর্গাপুরের আবু তাহেরের ছেলে জাহিদ (২০), একই উপজেলার বরিশাল ইউনিয়নের রামপুরা গ্রামের মৃত ইসহাক আলীর ছেলে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিছুর রহমান (৩০), তার মা রেহেনা বেগম (৪৫) ও স্ত্রী রাজিয়া সুলাতানা (২৫)।

স্থানীয়রা জানায়, রংপুর থেকে ছেড়ে মালবোঝাই কাভার্ডভ্যান কালিতলা মাজার এলাকায় অটোভ্যানকে চাপা দেয়। এতে অটোভ্যান দুমড়েমুচড়ে সাতজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ৪ জন মারা যান।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)খায়রুল ইসলাম বলেন, এ ঘটনায় কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ