• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন |
শিরোনাম :

টিকার দ্বিতীয় ডোজ নিয়েও করোনায় আক্রান্ত বাদশা

সিসি নিউজ ডেস্ক ।। রাজশাহী-২ সদর আসনের সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি করোনার টিকার দু’টি ডোজই নিয়েছিলেন।

মোবাইল ফোনে ফজলে হোসেন বাদশা জানান, গত ৭ ফেব্রুয়ারির প্রথম ডোজ এবং ৮ এপ্রিল দ্বিতীয় ডোজ টিকা নেন তিনি। দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার পর থেকেই তার হালকা জ্বর আসে। ১২ এপ্রিল থেকে তীব্রজ্বর শুরু হয়। এরপর তিনি ১৩ এপ্রিল নমুনা পরীক্ষা করাতে দেন। বুধবার পরীক্ষায় রিপোর্ট পজেটিভ আসে।

তিনি আরও জানান, করোনা পজেটিভ হলেও তার অক্সিজেন লেবেল ৯৭ শতাংশ রয়েছে। বাড়িতেই আছেন। চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে বৃহস্পতিবার তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হতে পারেন। বেশি অসুস্থ হলে ঢাকায় চিকিৎসা নেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ