• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন |

শহীদ অধ্যাপক গোলাম মোস্তফার ৫০তম শাহাদাত বার্ষিকী কাল

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক গোলাম মোস্তফার ৫০ তম শাহাদাত বার্ষিকী কাল।

১৯৭১ সালে ১৭ এপ্রিল মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্থানি হানাদার বাহিনী তাঁকে নিজ এলাকা থেকে ধরে পীরগঞ্জের অদুরে জামালপুর ফার্মের পাশে বেয়োনেট চার্জ এবং ব্রাশফায়ার করে নিমর্ম ভাবে হত্যা করে।

তিনি পীরগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন। মুক্তিযুদ্ধে মুক্তিসংগ্রাম কমিটি এবং ছাত্র, তরুন যুবকদের মুক্তিযুদ্ধে অংশ গ্রহণে ও সংগঠিত করার ক্ষেত্রে বিশেষ ভুমিকা পালন করেন।

এ উপলক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পরিবারের পক্ষ থেকে সংক্ষিপ্ত পরিসরে স্বাস্থ্য বিধি মেনে কোরআন খানির আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ