• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

এইচএসসির ফলের ভিত্তিতে বৃত্তি পেলেন ১০৫০১ জন

সিসি নিউজ ডেস্ক ।। ২০২০ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি পেয়েছেন ১০ হাজার ৫০১ জন।

শুক্রবার (১৬ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার এইচএসসি পরীক্ষায় মেধাবৃত্তি পেয়েছেন ১ হাজার ১২৫ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছেন ৯ হাজার ৩৭৬ জন।

মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মধ‌্যে ঢাকা শিক্ষা বোর্ডে ৪২৭ জন, ময়মনসিংহ  শিক্ষা বোর্ডে ৭২ জন, রাজশাহী শিক্ষা বোর্ডে ১৯৪ জন, কুমিল্লা শিক্ষা বোর্ডে  ৬৯ জন, সিলেট শিক্ষা বোর্ডে ৩১ জন, বরিশাল শিক্ষা বোর্ডে ৪১ জন, যশোর শিক্ষা বোর্ডে ৯৪ জন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ৮৬ জন এবং দিনাজপুর শিক্ষা বোর্ডে ১১১ জন।

সাধারণ বৃত্তি পেয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডে ২ হাজার ৭০০ জন, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ৬৫৯ জন, রাজশাহী শিক্ষা বোর্ডে ১ হাজার ২৬২ জন, কুমিল্লা শিক্ষা বোর্ডে ৮৯৬ জন, সিলেট শিক্ষা বোর্ডে ৫৯২ জন, বরিশাল শিক্ষা বোর্ডে ৫৭০ জন, যশোর শিক্ষা বোর্ডে ১ হাজার ২ জন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ৭২৯ জন, দিনাজপুর শিক্ষা বোর্ডে ৯৬৬ জন।

মেধাবৃত্তি হিসেবে মাসিক ৮২৫ টাকা ও বছরে এককালীন ১৮০০ টাকা দেওয়া হবে। সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসিক ৩৭৫ টাকা এবং বছরে এককালীন ৭৫০ টাকা দেওয়া হবে। বৃত্তির টাকা ২০২০-২১ অর্থবছরে রাজস্ব বাজেটের বৃত্তি-মেধা বৃত্তি খাত থেকে নির্বাহ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ