• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

দিনাজপুরে টমেটোর বাম্পার ফলন, দাম নিয়ে হতাশ কৃষক

তাফহিমুল ইসলাম, দিনাজপুর।। দিনাজপুরে এবার টমেটোর বাম্পার ফলন হয়েছে। বাম্পার ফলনে কৃষকের মুখে হাসির কথা থাকলেও দাম না পেয়ে হতাশায় ভুগছেন কৃষকেরা। লকডাউনে পরিবহন ব্যয় বেশির এবং বিক্রি কম হওয়ার আজুহাতে দাম কমিয়েছেন ব্যবসায়ীরা যার প্রভাব পড়েছে টমেটোর বাজারে।
সোমবার(১৯ এপ্রলি) সকালে দিনাজপুরের গাবুড়া বাজারে সরেজমিনে গিয়ে কথা হয় টমেটো কৃষক কিষাণবাজার এলাকার রকিবুলের সাথে। তিনি জানান, ৩৫ শতক জমিতে টমেটো চাষ করেছি। সার,বীজ,কীটনাশক ও শ্রমিকের মুজুরিসহ প্রায় ২৫ থেকে ৩০ হাজার টাকা খরচ হয়েছে। দুই দিন পর পর মাঠ থেকে আট মন টমেটো তুলি।শুরুর দিকে ৭০০ থেকে ৮০০ টাকা মন বিক্রি হলেও এখন ২৫০ থেকে ৩০০ টাকা মন বিক্রি হয়। এখন পর্যন্ত ২২ হাজার টাকা বিক্রি করেছি। আর তিন চারবার তুলতে পারবো । ভালো দাম না পেলে রোকসানের মুখ দেকতে হবে।
চিরিরবন্দর থেকে আসা আরেক কৃষক রকিবুল জানায়, সারে চার বিঘা জমিতে টমেটো চাষ করেছি। ১ লক্ষ ৫০ হাজার টাকা খরচ হয়েছে।ফলন ভালো হয়েছে। দুই দিন পরপর ৫০-৬০ মন টমেটো তুলি। ইতিমধ্যে ১ লক্ষ ২০ হাজার টাকা বিক্রি করেছি। বাহিরে দাম থাকলেও লকডাউনে আজুহাতে ব্যবসায়ীরা কম দামে টমেটো কিনতেছে।
টমেটো কৃষক ইন্দ্র,আবুল কালাম, ডারিম সরকার জানান, আনেক ভালো ফলন হয়েছে। কিন্তু বিক্রি করতে গিয়ে এখন আশানুরুপ দাম পাচ্ছিনা। আনেক কৃষক বেসকারি সংস্থা থেকে ঋণ নিয়ে সার-কীটনাশক ও কৃষি উপকরণ নিয়ে টমেটো চাষ করেছে। দাম না থাকায় এখন তারা বড় লোকশানের মুখে পড়তে যাচ্ছে।
দিনাজপুরে বড় টমেটোর পাইকারি বাজার গাবুড়া বাজারে প্রতি মৌসুমে কয় এক কোটি টাকার টমেটো বিক্রি হয়্। দিনাজপুর থেকে টমেটো ঢাকাসহ সারাদেশে পাইকারি ব্যবসায়ীরা সরবাহ করে।
ঢাকা থেকে আসা ব্যবসায়ীর বাবু সরকার বলেন, কয় একদিন থেকে আজকের বাজর একটু কম। লকডাউন ও করোনার জন্য ঢাকার বাজারে বিক্রি কম হচ্ছে। যাতায়াত, শ্রমিক খরচসহ আমাদের ব্যয় বেশি হচ্ছে।বেশি দামে কিনে লকসানের মুখে পড়তে হবে।
আরেক ব্যবসায়ী মুসন ব্যাপারি বলেন, ঢাকায় যেখানে ব্যবসায়ীরা ১০ মন করে টমেটো নিতো আমাদের কাছে সেখানে তারা এখন কম করে করে নিচ্ছে। আর হকারেরাও লকডাউনের জন্য বাহিরে কিক্রি করতে পারতেচেনা। তাই কয়একদিনের তুলনায় এখন দামটা একটু কম।
এ ব্যপারে ৪ নং শেখপুরা ইউনিয়রের চেয়ারম্যন মমিনুল ইসলাম বলেন, বাজারে আমদানি বেশি হওয়াই দাম একটু কম তারপরও আমারা বাজার মনিটরিং করতেছি। আমি সরকারে কাছে জোর দাবি জানাই সরকার যেন কৃষকের কথা চিন্তা করে এখানে একটি হিমাগার তৈরি করে। এতে করে দিনাজপুরে কৃষকেরা উপকৃত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ