• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন |

প্রথম আলো’র নীলফামারী প্রতিনিধির মায়ের ইন্তেকাল

সিসি নিউজ ।। দৈনিক প্রথম আলোর নীলফামারী প্রতিনিধি মীর মাহমুদুল হাসান আস্তাক এর মা মোছা. মোমিনা খাতুন(৮০) আর নেই। মঙ্গলবার বিকেল সোয়া চারটার দিকে নীলফামারী জেলা শহরের সবুজপাড়াস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি। (ইন্না লিল্লাহে…রাজেউন)।
মোমিনা বেগম প্রয়াত বিশিষ্ট হোমিও চিকিৎসক মীর আশরাফ আলীর স্ত্রী। মৃত্যুকালে তিনি ৫ পুত্র ও ২ কন্যা রেখে গেছেন।
পারিবারিক সুত্র জানায়, তিনি প্রায় নয় মাস ধরে অসুস্থ্ ছিলেন। চিকিৎসাধিন অবস্থায় আজ বিকেলে মারা যান ।
তার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান সিসি নিউজ-এর সম্পাদক জসিম উদ্দিনসহ অনলাইন পত্রিকাটিতে কর্মরত সকল সংবাদকর্মী।
আগামীকাল সকাল ১১টায় আলিয়া মাদরাসা মাঠে জানাযা অনুষ্ঠিত হবে এবং কেন্দ্রীয় কবরস্থানে মরহুমাকে দাফন সম্পন্ন করা হবে বলে মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ