• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১২ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

মাঠপর্যায়ে এনআইডি সেবা চালু রাখার নির্দেশ ইসির

সিসি নিউজ ডেস্ক ।। মহামারি করোনার বিস্তার রোধে দেশে চলমান লকডাউনের মধ্যেও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা থেকে নাগরিকরা যেন বঞ্চিত না হয়, এই বিষয়ে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২১ এপ্রিল) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় এমন নির্দেশনা দেওয়া হয়।

জানা যায়, সিইসি ছাড়াও নির্বাচন কমিশনার, সচিব, অতিরিক্ত সচিব, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা ভার্চুয়াল এই সভায় অংশগ্রহণ করেন।

সভায় আলোচনার বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম বলেন, আজকের সভায় মূলত কর্মকর্তাদের খোঁজ খবর নেওয়া হয়েছে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে জরুরি সেবা চালু রাখার জন্য মাঠপর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে। যেমন একজন বিদেশ যাবে বা পাসপোর্ট করবে কিন্তু জাতীয় পরিচয়পত্র না থাকার কারণে তা পারছেন না। এমন জরুরি সেবা চালু রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

ইসির যুগ্ম-সচিব এস এম আসাদুজ্জামান  বলেন, যেসব কাজ অনলাইনে করা যায়, অফিসে এমন কিছু কিছু কাজ চলবে। যেমন জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবা যতটুকু অনলাইনে দেওয়া যায়, তা চলবে। জাতীয় পরিচয়পত্রের কারণে নাগরিকরা যেন কোনো ভোগান্তিতে না পড়ে, এ বিষয়ে বলা হয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে জরুরি সেবা কার্যক্রম চালু রাখার জন্য কার্যক্রম চলাতে বলা হয়েছে। এছা্ড়া আমাদের যে ইভিএম মেশিনগুলো আছে,  সেগুলো সচল রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্যও মাঠপর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

ইতোমধ্যে করোনা মহামারির কারণে সব নির্বাচনে স্থগিতাদেশ দিয়েছে ইসি। এতে তফসিল হওয়া প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন, স্থানীয় সরকারে অন্যান্য কিছু নির্বাচন ও জাতীয় সংসদের উপ-নির্বাচনের কার্যক্রমও বন্ধ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ