দিনাজপুর প্রতিনিধি ।। চট্রগ্রামের বাঁশখালীতে নির্মানাধীন কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে ৫ শ্রমিক নিহতসহ হতাহতের ঘটনার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন করেছে সাম্যবাদি দল।
রোববার বেলা সকাল ১১ টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
মানববন্ধনে বক্তব্য রাখেন সাম্যবাদি দলের দিনাজপুর জেলা শাখার সমন্বয়ক এস এম মনিরুজ্জামান, ছাত্র কাউন্সিলের জেলা সাংগঠক সম্পাদক অজয় রায়, মেস ও গৃহপরিচারক সমিতির সাধারণ সম্পাদক রিতা রায় প্রমুখ।
এ সময় মানববন্ধনকারীরা অভিযোগ করেন, শ্রমিকরা যখন পবিত্র রমজান মাসে ইফতারের জন্য এক ঘন্টা ছুটিসহ বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছিল তখন পুলিশ বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকদের উপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করে। এই হত্যার তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয় মানববন্ধন থেকে।