• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র নির্বাচন সম্পন্ন

সিসি নিউজ ।। সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচিতরা হলেন- ১নং প্যানেল মেয়রে ১নং ওয়ার্ডের কাউন্সিলর শাহিন হোসেন, ২নং প্যানেল মেয়রে ১৫নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কাশেম দুলু সরকার এবং ৩নং প্যানেল মেয়রে ১, ২ ও ৩নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর সাবিয়া সুলতানা।

আজ বুধবার বিকেল ৪টার দিকে পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বেবির সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় প্যানেল মেয়র নির্বাচন করা হয়।

সভায় ১৫টি সাধারণ ওয়ার্ডের ১৩ জন ও ৫টি সংরক্ষিত ওয়ার্ডের সকল কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। উপস্থিত কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে ১নং ও ২নং প্যানেল মেয়র নির্বাচিত করা হয়। ৩নং প্যানেল মেয়র পদে কাউন্সিলর সাবিয়া সুলতানা সাবিয়া ও কাজী জাহানারা বেগমের মধ্যে গোপন ব্যালটে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে বৈধ ১৬ ভোটের মধ্যে ১২ ভোট পেয়ে সাবিয়া সুলতানা প্যানেল মেয়র নির্বাচিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ