• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন |

চিলমারীতে মাদক সেবনের দায়ে আটক ২

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ।। কুড়িগ্রামের চিলমারীতে মাদক সেবনের দায়ে ২ যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলার  শিকারপাড়া এলাকার রফিউদ দৌলা বাদলের ছেলে তানজিউ দৌলা তুরাবি (২১) ও রমনা মন্ডল বাড়ী এলাকার আশরাফুজ্জামানের ছেলে মোঃ সাদমান রাকিব লিমন (২০)। থানা সূত্রে জানা যায়, গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পাম্পের মোড় এলাকা থেকে মাদক সেবনের দায়ে তানজিউ দৌলা তুরাবি (২১) ও মোঃ সাদমান রাকিব লিমন (২০) কে আটক করে এবং মাদক সেবনের সরঞ্জাম, কলকি  উদ্ধার করেছে। নিয়মিত মামলা ০১(০৫)২১  রুজু করা হয় এবং আসামীদের  বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ারুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ