• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

কম্পিউটার শিক্ষকদের আবেদনের সুযোগ দিতে হাইকোর্টের নির্দেশ

সিসি নিউজ ডেস্ক ।। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিবন্ধনধারী কম্পিউটার শিক্ষকদের এনটিআরসিএ’র ৩য় গণবিজ্ঞপ্তিতে বিভাগীয় প্রার্থী হিসাবে আবেদনের সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এবিষয়ে রুল জারি করেছেন আদালত।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ রবিবার এ আদেশ দেন। কমপিউটার শিক্ষক ওসমান গনিসহ ৬৩ জন শিক্ষকের করা এক রিট আবেদনে এ আদেশ দেন আদালত। রিট আবেদনকারীপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দু কুমার রায়।

আদেশের পর অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, এনটিআরসিএ এমপিওভুক্ত এবং নন-এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৫৪,৩০৪ জন শিক্ষক নিয়োগের জন্য গত ৩০ মার্চ তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি/কম্পিউটার বিষয়ে সারা দেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৭ হাজার শূণ্যপদ দেখানো হয়।

নীতিমালার উক্ত শর্ত অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত কম্পিউটার সনদধারী শিক্ষকগনের বিভাগীয় প্রার্থী হিসাবে আবেদন করার সুযোগ থাকলেও এনটিআরসির অনলাইন আবেদনের অপশনে বিভাগীয় প্রার্থী হিসাবে আবেদনের সুযোগ রাখা হয়নি। একারণে রিট আবেদন করা হয়। আদালতে আদেশের ফলে বিভাগীয় প্রার্থীদের আবেদন করতে আর বাধা থাকলো না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ