• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন |

নীলফামারী স্বাস্থ্য বিভাগে জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশ

সিসি নিউজ ।। ভূয়া জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের অভিযোগে সাধারণ ডায়েরী (জিডি) করেছেন নীলফামারী সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির। সোমবার বিকেলে নীলফামারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে উল্লেখ করেন, গত ২৫ এপ্রিল ঢাকা থেকে প্রকাশিত দৈনিক এশিয়া বাণী পত্রিকায় নীলফামারী স্বাস্থ্য বিভাগের জন্য ‘আউটসোর্সিং পদ্ধতিতে জনবল সরবরাহের দরপত্র বিজ্ঞপ্তি (ওটিএম)’ প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিটি সঠিক নয়। বিজ্ঞপ্তিতে অবসরপ্রাপ্ত সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মণের নাম উল্লেখ করা হয়েছে।

সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির বলেন, রংপুর বিভাগীয় পরিচালক স্যারের মাধ্যমে বিষয়টি আমি জানতে পারি।

বিজ্ঞপ্তিতে অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, ওয়ার্ড বয়, বার্বুচী, আয়া, মালী ও পরিচ্ছন্নতা কর্মী পদে লোক নিয়োগের বিষয়টি উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে,  আগামী ২০ মে পর্যন্ত আবেদনকারীরা আবেদন করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ